খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন, ১৪৩৩

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন
আফজাল মিয়া । বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :

সাড়ে চার কোটি ব্যয় সিলেটের বিশ্বনাথের পনাউল্লাহ বাজারে হযরত শাহজালাল (রহ.) দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা লিঃ এর নবনির্মিত ছাত্রাবাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার বাদ জোহর মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ছাত্রাবাসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হাফিজ ফখরুদ্দীন ছাহেবজাদায়ে ফুলতলী।

তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহ তা’আলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরের সাহায্য করো।’ একটি সমাজ কতটা উন্নত, তা মাপা হয় সেই সমাজ তার এতিম ও অসহায় শিশুদের কতটা আগলে রাখছে তার ওপর। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এরশাদ করেছেন, আমি এবং এতিমের দায়ীত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে একসাথে অবস্থান করব। 

তিনি আরও বলেন, পনাউল্লাহ বাজারে যে ছাত্রবাসটির শুভ সূচনা হলো এটি কেবল ইট-পাথরের কোনো চার দেয়াল নয়, এটি নূরে মোহাম্মদীর আলো ছড়ানোর একটি নিরাপদ আশ্রয়। এখানে দিনের হাফেজ তৈরি হবে, সুনাগরিক গড়ে উঠবে, যারা আগামী দিনে অন্ধকার সমাজকে আলোর পথ দেখাবে। যারা সুদুর প্রবাসে থেকে নিজেদের কর্ষ্টাজিত অর্থ ও শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে এপর্যন্ত নিয়ে এসেছেন তাদের এই মহতি দানকে সদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। হযরত শাহজালাল (রহ.) দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসা সভাপতি নাজমুল ইসলাম রুহেলের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা ফারুক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় মহাসচিব মুফতি একেএম মনোওর আলী, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল আব্দুল কাদির, আজাদ মেম্বার, ছৈফুল আলম, আলাউর রহমান, ছৈদ আলী, রাজন মিয়া, ইছাক আলী, গোলাব মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান তামীম ও নাতে রাসূল পরিবেশন করেন রাহীম আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটি, যুক্তরাজ্য কমিটি, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

যোগফল অনলাইন ডেস্ক

আলোর মিছিলে নবাগত মুখ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আলোর মিছিলে নবাগত মুখ

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি

মোঃ হাসান মাহমুদ জয় | কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ সভাপতি মাহমুদুল হাসান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান। 

এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা ও সমাপনী বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন। আরো উপস্থিত ছিলেন পিন্ট ইলেক্ট্রনিক মিডিয়া গণমাধ্যম কর্মী অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি আইসিটি প্রশিক্ষণ এবং সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শত শত নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরিশেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক নানা পরামর্শের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক 

আলোর মিছিলে নবাগত মুখ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবা সহ ছাত্রদল নেতা গ্রেফতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবা সহ ছাত্রদল নেতা গ্রেফতার

ছবিতে গ্রেফতার ছাত্রদল নেতা

সাইফুল ইসলাম |গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মো. জুয়েল রানা নামে উপজেলা ছাত্রদলের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার জোনাসুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

 গ্রেপ্তার হওয়া জুয়েল রানা জোনাসুর এলাকার হারুন শেখের ছেলে এবং কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবাসহ জুয়েলকে আটক করা হয়। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় নতুন করে মামলা দায়েরের পর রবিবার দুপুরে জুয়েল রানাকে আদালতে হাজির করা হয়। পরবর্তীতে বিচারকের নির্দেশে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবির এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক